Delhi Building Tragedy, মৃত পড়ুয়ার চক্ষু দান পরিবারের

Spread the love

রোজদিন ডেস্ক
মাত্র ১৯ বছরের পড়ুয়া অর্পিতের মর্মান্তিক মৃত্যু হয়েছে দিল্লির চাণক্যপুরীর কাছে বাড়ি ভেঙে পড়ায়। সন্তানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার তাঁর চোখের কর্নিয়া দান করলেন। মধ্য প্রদেশ থেকে উচ্চ শিক্ষার জন্য দিল্লিতে পড়তে আসা অর্পিত রবিবারের ঘটনা য় প্রাণ হারিয়েছেন। রবিবার দুপুরে আচমকা ওই বহুতল ধসে এখন অবধি সাত জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে। তরুণ পুত্রের এই অকাল মৃত্যু তেএ তাঁর শোকস্তব্ধ পরিবার চান, অর্পিতের চোখ দিয়ে আলো দেখুক অন্য কেউ।
তাঁদের কুর্নিশ জানিয়েছেন অর্পিতের বন্ধু, চিকিৎসক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*