রোজদিন ডেস্ক :
সি এম আর এলে দুর্নীতির অভিযোগে কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী (ED Seeks FIR Against Ex Keralam chief minister) পিনারাই বিজয়ন, তাঁর কন্যা বীণা ও জামাতা মহম্মদ রিয়াসের বিরুদ্ধে এফ আই আর দায়ের করতে চায় ইডি৷ এই মর্মে কেরলমের ডিজি কে তারা চিঠি দিয়েছে।
কেরলমের মাইনিং সংস্থা সিএম আর এলে দুর্নীতির অভিযোগে দীর্ঘ দিন ধরে বিজয়ন কন্যা বীণার বিরুদ্ধে তদন্ত করছে ইডি। তাঁর বিরুদ্ধে কাজ না করে ওই সংস্থার ২.৭৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ আছে৷
এবার ইডি পি এম এল এ ধারায় বিজয়ন, বীণা ও তাঁর স্বামী প্রাক্তন মন্ত্রী মহম্মদ রিয়াসের বিরুদ্ধে এফ আই আর করতে চায়।
এর আগে ইডি তিরুবন্তপুরমে বিজয়নের ভাড়া বাড়িতে তল্লাশি ও করেছে।
বিজয়ন একে রাজনৈতিক প্রতিহিংসা বলে জানিয়েছেন।
এই ঘটনায় অস্বস্তি তে সিপিএম। যদিও তাঁরা বিজয়নের পাশে আছেন বলে দলের রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন আগে জানান।

Be the first to comment