রোজদিন ডেস্ক :
ভাঙড়ের নলমুড়িতে (Accident in Basanti Highway) আজ এক পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক মহিলা। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা একটি বাস ও একটি গাড়িতে আগুন দেয়। দীর্ঘক্ষণ বাসন্তী হাইওয়ে অবরোধ করে।
স্থানীয় সূত্রের খবর, মহিলা রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ও একটি বাস ধামাখালির দিক দিয়ে দ্রুত চলে আসে। সিগন্যাল লাল থাকা সত্ত্বেও দুটি যান আসায় চমকে যান মহিলা। গাড়িটি তাঁকে ধাক্কা দিয়ে পিষে দেয় বলে অভিযোগ। ঘটনা স্থলেই তিনি প্রাণ হারান। এই ঘটনায় এলাকায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা দুটি যানে আগুন দেয়। চলে অবরোধ। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা হোল পুলিশ খতিয়ে দেখছে।
বাসন্তী হাইওয়েতে বেপরোয়া ভাবে যান চলাচলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন মানুষ। আজও এর বিরুদ্ধে তাঁরা ক্ষোভে ফেটে পড়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ, প্রশাসনকে দাবি জানান।
পরিস্থিতি এখনও থমথমে। এলাকায় শোকের ছায়া।

Be the first to comment