- BRICS সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত সবাইকে সঙ্গে নিয়ে চলায় বিশ্বাসী। আগামী ২০ বছরের রুটম্যাপ তৈরি করতে হবে। মানবতার বিকাশের লক্ষ্যে এগিয়ে চলতে হবে সকলকে।’
- ব্রিকসের মঞ্চ থেকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সংস্কার আর পিছিয়ে দেওয়া উচিত না।”
- BRICS সামিটে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্যামেরার সামনে তাঁদের উষ্ণ করমর্দন করতে দেখা গেল। কথা বলতে দেখা গেল হাসিমুখেও।
- গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিশানায় সিপিএম এবং তৃণমূল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ৩৪ বছরের সিপিএম আমলে রাজ্যে সনাতন সংস্কৃতির পরম্পরা মেনে চলা হয়নি। আর তৃণমূল জমানার ১৫ বছরে বাংলার জামাতিকরণের চেষ্টা হয়েছে।
- বামেদেরকে বিঁধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ওদের স্টলে বিবেকানন্দের বই পাবেন না। পাবেন শুধু মার্ক্স, লেনিনের বই। আর তৃণমূল জমানায় তো বিসর্জনের দিনই বদলে দেওয়া হয়েছিল।’
- কর্ণাটকের পূর্তমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে কলকাতায় ইডি-র হানা। কলকাতা, বেঙ্গালুরু-সহ ২১টি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। প্রায় সাড়ে ৩ কোটি টাকা ছাড়াও ডলার-ইউরো মিলিয়ে ১৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তল্লাশিতে।
- শুক্রবার রাতে বাঁকুড়ার ডুমুরজুড়ি গ্রামে বিশেষ অভিযান চালায় আবগারি দপ্তর। সেই অভিযানের তল্লাশিতে একটি গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় ৮০ টিন গুড়, ১০ কেজি বাখর ও বিপুল পরিমাণ ইস্ট। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককেও।
- সিগন্যালিং কাজের কারণে ১৫ ও ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার ও বুধবার) একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল। একই সঙ্গে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের সময়সূচি এবং রুট বদল করা হয়েছে।
- পূর্ব রেল সূত্রে খবর, আসানসোল ডিভিশনের মুগমা ও কালুবাথান স্টেশনের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ হবে। তার জেরেই ১৫ ও ১৬ সেপ্টেম্বর আসানসোল–গয়া–আসানসোল এক্সপ্রেস এবং আসানসোল–বরকাকানা–আসানসোল MEMU বাতিল করা হয়েছে। এ ছাড়াও বর্ধমান–হাটিয়া–বর্ধমান এক্সপ্রেস ১৫ ও ১৬ সেপ্টেম্বর দু’দিনই আসানসোল পর্যন্ত যাবে।
- রবিবার সকালে টালিগঞ্জ (মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন) থেকে ব্রিজি (শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন) পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো চলাচল। সন্ধে ৬.৩০-র পর থেকে মেট্রো চলাচল আবার স্বাভাবিক হবে।
- জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে নিগ্রহ কাণ্ডে টিসি দেওয়া হয়েছে চার ছাত্রকে। এবার ওই কাণ্ডে আটক করা হল চার ছাত্রকে। আজ, শনিবার তাঁদের জুভেনাইল আদালতে তোলা হবে।
- তারাপীঠে গ্রেপ্তার হুগলি ও ব্যান্ডেল গ্যাংয়ের দুষ্কৃতীরা। ধৃত ১৫ জনের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি হওয়া সোনা, মানিব্যাগ এবং মোবাইল। কৌশি অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল নামে। সেই সময়েই এই দলটি চুরি ও ছিনতাই করেছে বলে অভিযোগ।
- জমি বিবাদকে কেন্দ্র করে সিপিএম ও আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। শুক্রবারের ঘটনায় গুরুতর জখম সিপিএম-র পাঁচ কর্মী। তাঁদের সকলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনের অবস্থার অবনতি হওয়ায়, তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়েছে।
- বাঁকুড়া জেলা পুলিশ, ঝাড়খণ্ড পুলিশ ও কোবরা বাহিনী যৌথভাবে হানা দিয়ে মাওবাদীদের বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। ওই অস্ত্র ভাণ্ডার থেকে ২টি ইনসাস রাইফেল, ১০০ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি ম্যাগাজিন উদ্ধার হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ইনসাস ২টির একটি ২০০৮ সালে ও অপরটি ২০১৩ সালে পুলিশের কাছ থেকে ছিনতাই করেছিল মাওবাদীরা।
- সম্প্রতি রঘু সিং সর্দার ওরফে সাগর ওরফে বীরেন সিং এবং মীনা পাহাড়িয়া ওরফে নেপু নামের ধৃত ২ মাওবাদীকে জিজ্ঞাসাবাদ করে ওই অস্ত্র ভাণ্ডারের সন্ধান পায় বাঁকুড়া জেলা পুলিশ।

Be the first to comment