Dengue Affected রাজ্যে বাড়ছে, আগামী বছর ডেঙ্গুর টিকা আসতে পারে!

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে বর্ষার মরসুমে ডেঙ্গু আক্রান্ত র সংখ্যা হু হু করে বাড়ছে। ১১ সেপ্টেম্বর অবধি আক্রান্তের সংখ্যা ৫০০২ জন।।পরীক্ষার পরিধি বাড়লে এই সংখ্যা ও আরও বাড়তে পারে বলে অভিজ্ঞ মহল মনে করেন। চলতি বছরে ডেঙ্গুর টিকা আসছে না। আগামী বছর তা আসার সম্ভাবনা আছে বলে জানা যায়।
সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা মুর্শিদাবাদে, এক হাজারের বেশি। এরপর ই কলকাতার স্থান। আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
রোগ প্রতিরোধে প্রশাসন চেষ্টা করছে। ডেঙ্গু প্রভাবিত এলাকায় মশা নিধন চলছে। সঙ্গে সতর্কতা, সচেতনতা র প্রচার ও জোর কদমে চলছে। কম বেশি সব জেলাতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।
রবিবার আই সি এম আর অধিকর্তা রাজীব বহেল এক অনুষ্ঠানে ডেঙ্গু নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডেঙ্গু রোধে কলকাতা সহ পুরসভাগুলিকে প্রয়োজনীয় গাইডলাইন কঠোর ভাবে মেবে চলার নির্দেশ দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*