১০টা

Spread the love
  1. ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে চোট পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে ফ্র্যাকচার হয়েছিল তাঁর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট দাবি, সেদিন বিরুলিয়ার ঘটনায় মমতার পায়ে আদৌ কোনও ফ্র্যাকচারই হয়নি। সামান্য চোট লেগেছিল মাত্র। কিন্তু, পা ভাঙার নাম করে পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরেছেন মমতা। তাঁর কাছে প্রমাণও রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। প্রয়োজনে চ্যালেঞ্জ করলে প্রমাণও দেখিয়ে দেবেন বলে দাবি করেছেন শুভেন্দু।
  2. বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে গোকুলনগরের জনসভায় শমীক বলেন, ‘আমরা তো চাই বিরোধী দল থাকুক। বিরোধী শক্তি তৈরি হোক।’
  3. এসআইআর (SIR) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে বিশেষ অভিযান। দেশের যে ২০টি রাজ্য়ে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানে এই অভিযান চালানো হচ্ছে। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা।
  4. শুধুমাত্র বাদ যাওয়া ভোটাররাই নয়, নতুন ভোটারদের নাম যুক্ত করতে ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
  5. দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূম জেলার সদাইপুরে। এমনকী পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। এই ঘটনায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  6. বিরাটি বণিক মোড়ে SFI-এর সভায় হামলা, ভাঙা হলো চেয়ার, ফ্লেক্স ছেঁড়া হয়েছে। এসএফআই-এর অভিযোগ, আগে থেকে অনুমতি নিয়ে সভা করা হয়েছে। তারপরেও দুষ্কৃতীরা এসে ভাঙচুর করে বলে অভিযোগ।
  7. ইসিএলের জমি দখল করে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে আসানসোলের ৫৮ নম্বর ওয়ার্ডের ধেমোমেন এলাকায়। রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলক সংস্থার দাবি, প্রাক্তন তৃণমূল পুর প্রতিনিধি সঞ্জয় নোনিয়া ইসিএলের জমিতে একটি পেট্রল পাম্প ও পরিবহণ ব্যবসার কার্যালয় গড়ে তুলেছেন।
  8. নারীদের উপর হাওয়া অত্যাচারের উপর রাশ টানতেই ঝাড়গ্রাম জেলা পুলিশের এ বার ভরসা দুর্গা সুরক্ষা স্কোয়াড। যেখানে একদল মহিলা পুলিশ কর্মী জেলা জুড়ে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে টহলদারি চালাবে। বাজার, বাস স্ট্যান্ড, স্কুল, কলেজ, ফাঁকা ও অন্ধকার রাস্তায় ও গ্রামীণ হাট সহ একাধিক জায়গায় নজরদারি চালাবে দুর্গা সুরক্ষা স্কোয়াড।
  9. বহুতলের পাইপলাইন সারানোর কাজ করতে গিয়ে মৃত্যু এক শ্রমিকের। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বাগুইআটি এলাকায়। মৃতের নাম তপন সরকার (৪৮)।
  10. কাশ্মীর ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন বীরভূম জেলার নানুরের বাসাপাড়া এলাকার পর্যটকবোঝাই একটি বাসের যাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে কাশ্মীরের রামবন থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা লোহার গার্ডে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় কমবেশি প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*