Anant Ambani বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন

Spread the love

রোজদিন ডেস্ক: মুম্বাইয়ের বিরল রোগাক্রান্ত শিশু বেদাংশ সিং এর ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার আশ্বাস দিলেন বিশিষ্ট শিল্পপতি অনন্ত আম্বানি।। অত্যন্ত বিরল এই রোগের চিকিৎসার জন্য ৯ কোটি টাকার প্রয়োজন।। যা সাধারণ ঘরের পক্ষে খরচ করা দুঃসাধ্য। এই অসময়ে নেট প্রভাবী ময়ুরেশ গুজার তাঁদের পাশে দাঁড়ান। সর্বতোভাবে বাইশ মাসের বেদাংশ র চিকিৎসার জন্য টাকা তোলার প্রয়াস নেন। তিনি ও তাঁর দল সমাজ মাধ্যমে আবেদন ই শুধু করেন নি, সাম্প্রতিক গণেশ পুজোর বিভিন্ন মন্ডপেও জোরদার প্রচার করেন। আচমকা একদিন বিশিষ্ট শিল্পপতি অনন্ত আম্বানির গাড়ি এসে তাঁর পাশে দাঁড়ায়। বেদাংশ সিং এর অসুস্থতা নিয়ে খোঁজ নেন অনন্ত আম্বানি, আশ্বাস দেন সহায়তার। এই ঘটনা য় আপ্লুত ময়ুরেশ গুজার জানান, এ যেন এক স্বপ্ন। অনন্ত আম্বানির মত সদাব্যস্ত শিল্পপতি নিজে এই সহায়তার কথা বলেছেন, যা তাঁর কল্পনাতীত ছিল।।তাঁরা এ পর্যন্ত দু কোটি বাইশ লক্ষ টাকা জোগাড় করলেও বিরল এস এম এ রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় আরও টাকা প্রয়োজন।
অনন্ত আম্বানির এই আশ্বাসে খুশি শিশুর পরিবার সহ সংশ্লিষ্ট সকলেই। এই খবর ছড়িয়ে পড়ায় তরুণ শিল্পপতি অনন্ত আম্বানির মহানুভবতা কে কুর্ণিশ জানাচ্ছেন সবাই।
উল্লেখ্য, মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি অত্যন্ত সহৃদয় বলে পরিচিত।
গুজরাটে তাঁর স্থাপিত পশু পাখিদের আশ্রয়, চিকিৎসা স্থল বনতারা সারা দেশ, সারা বিশ্বের নজর কেড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*