Malda য় দশমীর রাতে বিজেপি কর্মী খুন, ইত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক: দশমীর উৎসব মুখর রাতে মালদার ইংরেজবাজারে বিজেপি কর্মী সমীর ঘোষকে নৃশংস ভাবে খুন করে দুষ্কৃতিরা। বাড়িতে ঢুকে তাঁকে কুপিয়ে মারার পর মৃত্যু নিশ্চিত করতে দু রাউন্ড গুলি ও করা হয় বলে পরিবারের অভিযোগ।
এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
নিহতর পরিবার এই নিয়ে মমতাপন্থী তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।। নিহত সমীর ঘোষের ভাই এর অভিযোগ, বিজেপি করার জন্য বহুদিন ধরেই তাঁকে নানা ভাবে হুমকি দেওয়া হোত। তিনি ভয়ে বাড়ি থেকে বেরোতেন না। এইদিন বাড়িতে একা থাকায় মমতাপন্থী তৃণমূল আশ্রিত দুষ্কৃতি রা বাড়িতে ঢুকে তাঁকে নৃশংস ভাবে হত্যা করে বলে তাঁদের অভিযোগ।
মমতাপন্থী তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
কারা এই খুনে যুক্ত, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*