INDIA BLOCK আগামী ২৮ অক্টোবর নকল সংসদে মুখ্য নির্বাচন কমিশনার কে নকল তিরস্কারের পরিকল্পনা করছে!

Spread the love

রোজদিন ডেস্ক: বিরোধী ইন্ডিয়া জোট আগামী ২৮ অক্টোবর সংসদের নকল অধিবেশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে নকল তিরস্কারের পরিকল্পনা নিয়েছে। কোথায় এই নকল সংসদ বসবে তা নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর। রামলীলা ময়দান, তালকাটোরা স্টেডিয়াম মেলেনি। তাঁরা অন্যত্র তা করার প্রয়াস নিয়েছেন। নকল সংসদে বিচারপতি,আইন বিশেষজ্ঞ প্রমুখকে বিশদ আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে।
এর আগে মুখ্য নির্বাচন কমিশনার কে সংসদে তিরস্কার জানানোর প্রস্তাব প্রথমবার লোকসভা ও রাজ্যসভায় খারিজ হয়ে যায়। এবার ফের বিরোধীদের এই প্রস্তাব এখন ও পেন্ডিং আছে। এই প্রস্তাব গ্রহণের জন্য সংসদে দুই তৃতীয়াতংশ সদস্যর সমর্থন প্রয়োজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*