রোজদিন ডেস্ক :
মন্দারমণির সমুদ্রে তলিয়ে নিখোঁজ হওয়া এক তরুণের মৃতদেহ উদ্ধার হয়েছে। অপর একজন এখনও নিখোঁজ, তাঁর খোঁজে তল্লাশি চলছে।
হাওড়ার ডোমজুড় থেকে ছয় বন্ধু মন্দারমণি বেড়াতে গেছিলেন। গতকাল সমুদ্রে নেমে তাঁরা তলিয়ে যান। চার জনকে উদ্ধার করা গেলেও শেখ সাহিল (২২) ও শেখ শাহিদ (২৫) নিখোঁজ ছিলেন। রাতে শেখ শাহিদের মৃতদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
অপর নিখোঁজ শেখ সাহিলের খোঁজে তল্লাশি চলছে।

Be the first to comment