আরও ১২

Spread the love
  1. আজ রাজ্য সরকারের উদ্যোগে বিজয়া সম্মিলনী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলা প্রাঙ্গনে এই অনুষ্ঠান হবে।
  2. দেশজুড়ে আজ সোমবার প্রতিবাদে নামছে বিজেপি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মল্লিকার্জুন খাড়্গের অশালীন মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় জাতীয় রাজনীতি। খাড়্গের এই মন্তব্যের প্রতিবাদেই রাস্তায় নামছেন বিজেপি কর্মীরা।
  3. সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ কোর্ট মানহানির মামলায় রেহাই দিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে।
  4. এদিন সকালে লখনউ থেকে সড়ক পথে সুলতানপুর যাওয়ার পথে রাহুল গান্ধির কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওপর এই দুর্ঘটনা ঘটে।
  5. কনভয়ের শেষ গাড়িটির সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের ধাক্কা লাগে। ঘটনায় কয়েকজন কংগ্রেসকর্মী আহত হন। ঘটনায় রাহুল গান্ধির কোনও আঘাত লাগেনি।
  6. চোরবাগান কাণ্ডে এবার পুলিশি তলব মণ্ডপ শিল্পী সুশান্ত পালকে। সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে তাঁকে লালবাজারে তলব করা হয়েছে।
  7. আজ সোমবার নির্বাচন কমিশনে ঋতব্রত ও মমতা দুই শিবিরের নথি জমা দেওয়ার শেষদিন। তার আগে নথি ছিনতাইয়ের অভিযোগ তুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পালটা জবাব কুণালের।
  8. আবহবিদদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ। বুধবারই ল্যান্ডফলের কথা অন্ধ্রপ্রদেশে।
  9. অর্ণব-এর আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ব্যাপক সতর্কতা অবলম্বন করা হয়েছে। সমুদ্রে নামায় জারি নিষেধাজ্ঞা।
  10. বাংলাতেও পড়তে পারে প্রভাব। উপকূলবর্তী জেলাগুলিতে তৎপরতা শুরু জেলা প্রশাসনের।
  11. সম্পর্কে আপত্তি প্রেমিকার পরিবারের, প্রেমিক ও তাঁর বাবার ওপর নৃশংস অত্যাচার, ধুন্ধুমার বেহালার সরশুনায়
  12. রবিবার গভীর রাতে ভূমিকম্প। কেঁপে উঠে জম্মু কাশ্মীর থেকে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর ভারতের একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*