Chorbagan, নিহতদের পরিবার প্রতি একজনকে চতুর্থ শ্রেণির কর্মীর চাকরি দিচ্ছে রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
চোরবাগানে পুজো দেখতে গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন ১৯ জন নিরীহ মানুষ। অকালে পদপিষ্ট হয়ে নিহতদের পরিবার প্রতি একজনকে চতুর্থ শ্রেণির কর্মীর স্থায়ী চাকরি দেবে রাজ্য সরকার। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে জানান।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর প্রথম সপ্তমীর দিন চোরবাগানে এই মর্মান্তিক ঘটনা হয়। মুখ্যমন্ত্রী এর আগে প্রতিটি শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সরকারি সহায়তা দিয়ে এসেছেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*