Siliguri, স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই, চাঞ্চল্য 

Spread the love

রোজদিন ডেস্ক :

শিলিগুড়ির শান্তিনগরে বুধবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ী কে গুলি করে নগদ টাকা, সোনা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আচমকা কয়েক দুষ্কৃতি স্বর্ণ ব্যবসায়ী উত্তম সরকারকে ঘিরে ধরে টাকা, গয়না, সোনা সহ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। তিনি স্কুটি নিয়ে তাদের ধাওয়া করলে দুষ্কৃতি রা বাই পাসের কাছে তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে উধাও হয়।

এর আগে দোকানের কাছে হামলার আঁচ পেয়ে আরেক ব্যবসায়ী বিদ্যুৎ মন্ডল তাঁকে বাঁচাতে এলেও দুষ্কৃতি রা তাঁকে বন্দুক দেখিয়ে হুমকি দেয়।

এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*