রোজদিন ডেস্ক :
সরকারি চাকরি পেতে হলে কোন হিংসাত্মক কার্যকলাপ (আন্দোলন) নয়। উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের জারি করা এমন ফতোয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে ওই রাজ্যে। সূত্রের খবর, সরকারি নির্দেশিকায় সাফ বলা হয়েছে, শাসন পরিবর্তন এর জন্য হিংসাত্মক কার্যকলাপে (আন্দোলন!) জড়িত থাকলে তিনি সরকারি চাকরিতে অযোগ্য বলে বিবেচিত হবেন।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের মত এই দেশেও সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন যোগী আদিত্যনাথ।
সূত্রের খবর, তবে রাজনৈতিক মতাদর্শের জন্য কাউকে চাকরিতে অযোগ্য বিবেচনা করা যাবে না।
সরকারি চাকরিতে চরিত্র যাচাই প্রক্রিয়ায় পুলিশকে ত্রিশ দিনের মধ্যেও রিপোর্ট দিতে হবে।
আগামী বছর উত্তর প্রদেশের হাই ভোল্টেজ নির্বাচনের আগে সরকারি চাকরিতে এই সব নির্দেশিকা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে।

Be the first to comment