কালীপুজোয় সন্ধ্যা ৮টা থেকে ১০টা, ছটে সকাল ৬টা থেকে ৮টা ফাটানো যাবে সবুজ বাজি, ফানুস ব্যবহারে লাগবে অনুমতি

Spread the love

পিয়ালী: 

কালীপুজো দিওয়ালি ও ছট পুজোয় বাজির ব্যবহার নিয়ে স্বরাষ্ট্রসচিব নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করেন। স্পষ্টই স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ জানান এনফোর্সমেন্ট নয় সেল্ফ অ্যাওয়ারনেস (self awareness)।

তবে হাইকোর্টের নির্দেশ মেনে বাজির ব্যবহার করতে হবে। কেবল সবুজ বাজি ফাটানো যাবে। এতে রাসায়নিক কম থাকে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দ্বারা অনুমোদিত।

শব্দ ও বায়ুদূষণ রোধে সকলকে সচেষ্ট হতে হবে। কেউ নিষিদ্ধ বাজি ফাটালে শুধু যে অন্যের ক্ষতি হয় তা নয়, নিজের শিশু সন্তান, বা বৃদ্ধ পিতামাতার ও বিপদ বলেন সংঘমিত্রা ঘোষ।

তিনি আরও বলেন দীপাবলিতে রাত ৮ টা থেকে ১০ টা, এবং ছট পুজোয় ভোর ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। শব্দ বাজির ক্ষেত্রে ১২৫ ডেসিবেল এবং আতসবাজির ক্ষেত্রে ৯০ ডেসিবেল এর মাত্রা অতিক্রম করা যাবেনা।

স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রম এর ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো যাবে না। এই সাইলেন্ট জোনগুলি সম্বন্ধে সতর্ক থাকতে হবে।

বাজি তৈরি, মজুত, বিক্রি, ব্যবহার সবক্ষেত্রেই কড়া নজরদারি চালানো হবে।অভিযোগ জানাতে দেওয়া হবে কনট্রোল রুমের নাম্বার। আইন ভঙ্গ করলে বাজি বাজেয়াপ্ত গ্রেপ্তার সহ কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কালীপুজোতে ফানুস ওড়ানোর ক্ষেত্রে কী কোনো নিষেধাজ্ঞা আছে? সাংবাদিক সম্মেলনে উপস্থিত রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত বলেন, ফানুস ওড়ানোর জন্য দমকল বিভাগের অনুমতি নিতে হবে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*