রোজদিন ডেস্ক: রাজ্যে বিভিন্ন এলাকায় সংখ্যা লঘুদের ওপর বিভিন্ন ভাবে আক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন বুদ্ধিজীবি, ধর্মীয় নেতা, সংগঠরা। পরিস্থিতি এমন ই, অনেকে নিজেদের খুশি, আনন্দ, ভক্তির জন্য বাড়িতে প্রার্থনা সভার আয়োজন তো দূরস্থ, নিজেরাই জিশু র জন্য প্রার্থনা করতে পারছেন না, ভয় পাচ্ছেন। সোমবার কারওয়ান এ মহব্বতের উদ্যোগে এই সব আক্রান্ত মানুষদের জন্য জনতার ট্রাইবুনালের আয়োজন করা হয়। প্রাক্তন আমলা জহর সরকার, বিশিষ্ট সমাজ কর্মী হর্ষ মন্দার সহ বিশিষ্ট নাগরিকরা সেখানে উপস্থিত ছিলেন। হিঙ্গল গঞ্জ সহ বিভিন্ন এলাকার বহু মানুষ এই জন শুনানিতে উপস্থিত থেকে নিজেদের হেনস্থা, অপমান,আক্রমণের কথা তুলে ধরেন।
জাতীয় খ্রিস্টান পরিষদের রাজ্য সম্পাদক রেভারেন্ড অর্পণ রানা অভিযোগ করেন,বিভিন্ন জায়গায় ছোট গির্জা, ফেলোশিপ গুলিতে নিয়মিত হামলার ঘটনা হচ্ছে। বলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে বহুবার আর্জি জানালেও তা মেলেনি।
পুলিশ ও এই সব নিয়ে কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ তাঁরা। এই সব ঘটনায় উদ্বিগ্ন উপস্থিত প্রতিনিধিরা। হর্ষ মন্দার এই রাজ্যের মনীষিদের কথা উল্লেখ করে তিনি এখানকার বহুত্ববাদী, উদার ঐতিহ্য র কথা বলেন। এটি শুধু মুসলিম, খ্রিস্টান নয়,গোটা সমাজের সমস্যা। এই সব নিয়ে কেন্দ্র, রাজ্য সরকার, সংশ্লিষ্ট বিচার বিভাগের কাছে তাঁরা দরবার করার কথা ভাবছেন বলে ইঙ্গিত মেলে।

Be the first to comment