রোজদিন ডেস্ক: জনগণনার কাজে শিক্ষক, শিক্ষিকা রা ব্যস্ত থাকায় আগামী বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সময় সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।
আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি অবধি মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তা পিছিয়ে ২ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে হতে পারে। এক ই ভাবে পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও। রাজ্যের লক্ষাধিক পড়ুয়ার কাছে দুই পরীক্ষা ই খুব ই গুরুত্বপূর্ণ।
সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি লালু দাস বিদ্যালয় শিক্ষা কমিশনার কে পরিবর্তিত সূচির খসড়া পাঠিয়েছেন।
সেখানে জানানো হয় সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের চিঠির প্রেক্ষিতে এই পরীক্ষার সূচি বদলে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরিবর্তিত সূচি ও তিনি পাঠিয়েছেন। যদিও রাজ্য সরকার এ ব্যাপারে কোন সিদ্ধান্ত এখন ও নেয়নি।
মাধ্যমিকের সময় সূচি পরিবর্তন নিয়ে বেশিরভাগ শিক্ষক সংগঠন ই সহমত নয়।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, মাধ্যমিকের সময় সূচি পরিবর্তন না করে জনগণনার কাজের দিন বদলানো হোক। জীবনের প্রথম বড় এই পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মানসিক প্রস্তুতি থাকে। পরীক্ষার সময় সূচি বদল হলে পরীক্ষার্থীদের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলে তিনি মনে করেন। যা কোনভাবেই কাম্য নয় বলে কিংকর অধিকারী জানান।
অন্যদিকে শিক্ষক সংগঠন এ পি জি ডবলু এ র রাজ্য সম্পাদক চন্দন গড়াই মনে করেন, পরীক্ষার সময় সূচি বদল হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বেশি পড়ার সুযোগ পাবেন।
এখন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সব মহল এখন তার অপেক্ষায়।

Be the first to comment