প্রতিবেদন: সাতসকালে রাস্তায় ঘুরছেন স্থানীয় এক ব্যক্তি। তার হাতে স্ত্রীয়ের কাটা মুণ্ডু। এই দৃশ্য দেখে বুধবার তোলপাড় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকা। স্থানীয়দের দাবি, হাতে স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে পায়চারি করছিলেন ওই ব্যক্তি। পরে স্থানীয় এক মন্দিরে মুণ্ডু নিয়ে বসেন। সেখানে তার দুই ছেলেও ছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। যাওয়ার আগে ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল স্ত্রীর গলাকাটা দেহ। কেন, কী কারণে এই খুন তদন্তে নেমেছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে পরিবহণ দফতরের প্রাক্তন কর্মী মানসিক ভাবে অসুস্থ। বেশ কিছুদিন আগে কোনও কারণে তার চাকরিটি চলে যায়। অনেক চেষ্টা করেও তিমি কিছু করতে পারেননি। এর ফলে আর্থিক চাপ তৈরি হয়। সবমিলিয়ে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে এমন মর্মান্তিক পরিণতি কেউই আশা করেননি। পুলিশের দাবি, মঙ্গলবার রাতে, তিনি নিজেই গলার নলি কেটে স্ত্রীকে খুন করেন।তারপর কাটা মুণ্ডু ধর থেকে আলাদা করে তা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন।

Be the first to comment