রোজদিন ডেস্ক :
দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়। আজ সকালে গলি সিতারায় মেট্রো স্টেশনের কাছে একটি তিনতলা বাড়ি ভেঙে এখন অবধি দুজনের মৃত্যুর খবর এসেছে। বেশ কয়েকজন ধ্বংস স্তুপের ভিতরে আটকে থাকার আশঙ্কা। খবর পাওয়া মাত্র দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ উদ্ধার কারীরা ঘটনা স্থলে গিয়ে উদ্ধার কাজ করছেন। দেওয়ালি নিয়ে উৎসব মুখর দিল্লিতে এই ঘটনায় উদ্বেগ, চাঞ্চল্য দেখা দিয়েছে।
ধ্বংস স্তুপের নীচে কতজন আটকে আছেন, এখনও পরিস্কার নয়। ভেঙে পড়া বাড়িটিতে নির্মাণ কাজ চলছিল।
গত সেপ্টেম্বরে সত্য নিকেতনে বাড়ি ভেঙে মর্মান্তিক ভাবে পড়ুয়া সহ সাতজন প্রাণ হারান। এরপর বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে তা ভাঙার কাজ শুরু ও করে পুরসভা।
আজ বাড়ি ভাঙার ঘটনায় পনের জন আটকে থাকার আশঙ্কা। এখনও উদ্ধার কাজ চলছে।

Be the first to comment