Biometric উপস্থিতি কে স্বচ্ছ, বাস্তবসম্মত করার আর্জি শিক্ষকদের

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে শিক্ষকদের বায়োমেট্রিক উপস্থিতি কে স্বাগত জানিয়েও বেশ কিছু প্রশ্ন তুললেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চর সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।। বিদ্যালয় শিক্ষা মন্ত্রীকে এই মর্মে লেখা এক চিঠিতে এই বিষয় টি স্বচ্ছ, বাস্তবসম্মত, বৈষম্য হীন করার জন্য তিনি আর্জি জানান।
এর পাশে শিক্ষকদের বেশ কিছু দাবি, সমস্যার কথাও তুলে ধরেন তিনি।
কিংকর অধিকারী বলেন, শিক্ষাদান ছাড়া শিক্ষক শিক্ষিকাদের অন্য কাজ করানো থেকে বিরত করা হোক।। কাজের পুরো সময় টাই তাঁরা যাতে পড়ুয়া দের জন্য ই দিতে পারেন, এই ব্যবস্থা হোক।।
শিক্ষক দের বায়োমেট্রিক উপস্থিতি চালু হলে তা কিভাবে ত্রুটিহীন ভাবে করা হবে, এই সব নিয়ে সব শিক্ষক সংগঠন গুলির সঙ্গে সরকারের আলোচনা করা উচিত বলে তিনি জানান।।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার বিদ্যালয় গুলিতে শিক্ষক, শিক্ষিকা দের বায়োমেট্রিক উপস্থিতি চালু করা হবে বলে জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*