Ex DC র রহস্য মৃত্যু, দেহ মিললো রেললাইনের মাঝে,চাঞ্চল্য এলাকায়

Spread the love

রোজদিন ডেস্ক: কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার প্রবীর কুমার চ্যাটার্জির(৭৩) রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।
আজ বিকেলে বাঘা যতীন ও গড়িয়া স্টেশনের মাঝে রেললাইনে তাঁর দেহ পাওয়া যায়। ট্রেনের ধাক্কায় তিনি প্রাণ হারান বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।
সূত্রের খবর, বিপত্নীক প্রবীর কুমার চ্যাটার্জির কন্যা বিবাহিত। বাড়ি থেকে বেরোনোর আগে তিনি একটি চিঠি লিখে যান। পরিবারের বক্তব্য, সেখানে তিনি লিখে যান, বালিগঞ্জ জি আর পি বা শিয়াকদা জি আর পির থানা এলাকায় তাঁকে পাওয়া যাবে। বাঁশদ্রোণী র বাসিন্দা প্রাক্তন ডি সি ওখানে কেন গেছিলেন পুলিশ খতিয়ে দেখছে। শিয়ালদহ গামী রেল লাইনে তিনি আচমকা চলে আসেন বলে রেল সূত্রের খবর।
তিনি আত্মঘাতী হয়েছেন কিনা পুলিশ তদন্ত করছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য, শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*