রোজদিন ডেস্ক: শাসক বি এন পি ও বিরোধী আওয়ামী লীগের সংঘাতে উত্তপ্ত হোল বাংলাদেশের বাগেরহাটের মোল্লাহাট। শনিবার রাতে মধুমতী সেতুর টোল প্লাজা এলাকায় এই ঘটনায় উত্তেজনা দেখা দেয়। এর ফলে খুলনা – মাওয়া মহা সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। বিবদমান উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ শুন্যে গুলি করে, কাঁদানে গ্যাস ছোঁড়ে। সূত্রের খবর, গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে আওয়ামী লীগের সমর্থক দের মিছিল মোল্লাহাটের দিকে গেলে বি এন পি ও জামাতের নেতা কর্মীরা লাঠি সোঁটা নিয়ে জড়ো হন। উভয় পক্ষে ইঁট পাটকেল ছোঁড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হলে পুলিশ কাঁদানে গ্যাস, শুন্যে গুলি ছুঁড়ে তা নিয়ন্ত্রণে আনে।
এই সংঘর্ষে আতঙ্কিত স্থানীয় মানুষ। মধুমতী সেতুর আশেপাশে দোকান বন্ধ হয়ে যায়। পরিস্থিতি থমথমে। এলাকায় পদস্থ পুলিশ আধিকারিক রা সহ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। চলছে টহলদারি।

Be the first to comment