ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের ৯ জনের; পড়ুন!

Spread the love
একই পরিবারের ৯ জনের একসঙ্গে মৃত্যু।রবিবার সকালে ছত্তিশগড়ের রাজনন্দগাওয়ে পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।ট্রাকের সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ট্রাক-গাড়ি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত।
ছত্তিশগড়ের বিহালি থেকে দোঙ্গাগারে যাওয়ার পথে বোলোরো গাড়িটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। গাড়িতে ছিলেন চালক সহ একই পরিবারের ১২ জন। রবিবার বিহালির মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন তাঁরা। ৫৩ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকে ধাক্কা মারে গাড়িটি। তারপরই দুমড়ো মুচড়ে যায় বিশাল বোলোরো।
স্থানীয়দের তৎপরতায় চলে উদ্ধারকাজ। পুলিশকে খবর দেওয়ার আগেই ৯ মৃতদেহ গাড়ি থেকে বার করা হয়। আহত ৩ জন হাসপাতালে ভর্তি।রায়পুর থেকে ৭০ কিমি দূরে রাজনন্দগাওয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*