দাঁড়াতে বলছে পুলিশ। পালাচ্ছে দুষ্কৃতীরা। পুলিশের চেকপোস্ট টপকে যখন এগিয়ে যাচ্ছে সমাজবিরোধীদের বাইকের কনভয় তখনই, পুলিশের দিকে বন্দুক তাক করে শূন্যে গুলি ছুড়তে শুরু করে তারা। বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য গুলি চালাতে যায় পুলিশ। কিন্তু তখনই ঘটে বিপত্তি।
দুষ্কৃতীদের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়তে গিয়ে বিগড়ে যায় বন্দুক। বারবার ট্রিগার টিপেও গুলি আর বেরলো না। চোখের সামনে দিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলায়।
শনিবার রাত পৌনে বারোটা নাগাদ এই ঘটনা ঘটে। উত্তরপ্রদেশ পুলিশের তরফে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এটি যান্ত্রিক ত্রুটি, এতে পুলিশের কিছু করার নেই।
জানা গেছে গত বছর নভেম্বর মাসে লখনৌতেও একই ঘটনা ঘটেছিল পুলিশের সঙ্গে। সে বার দুষ্কৃতীদের গুলিতে বিবেক সিং নামের এক পুলিশকর্মী গুরুতর জখম হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। বারবার এমন ঘটনায় প্রশ্ন উঠছে যোগীর রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের পরিকাঠামো নিয়ে।

Be the first to comment