ভারতকে আবারও কড়া হুমকি দিল পাকিস্তান; পড়ুন!

Spread the love
একের বদলা দশ! এই বলেই ভারতকে কড়া হুমকি দিল পাকিস্তান। জানিয়ে দিল, পাকিস্তানের মাটিতে ভারত যদি এক বারও সার্জিক্যাল স্ট্রাইক চালানোর চেষ্টা করে, তার ফল একটুও ভাল হবে না। তা হলে ভারতের মাটিতে দশটা সার্জিক্যাল চালাবে পাকিস্তান।
শনিবার লন্ডনে,  পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এই কড়া প্রতিক্রিয়া জানান।একটি সাক্ষাৎকারে গফুর বলেন, “ভারত যদি পাকিস্তানে একটাও সার্জিক্যাল স্ট্রাইক চালায়, তা হলে পাকিস্তান ভারতে ঢুকে ১০টা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ক্ষমতা রাখে”। একই সঙ্গে তিনি বলেন, “যারা পাকিস্তানের সঙ্গে দুর্ব্যবহার করবে, তারা যেন পাকিস্তানের ক্ষমতার কথা মাথায় রাখে”।
গফুর জানান, পাকিস্তানের সেনা বাহিনী চায় দেশের গণতন্ত্র মজবুত হোক। যার ফলাফল হিসেবে সাম্প্রতিক জুলাই মাসের সাধারণ নির্বাচন দেশের ইতিহাসে নজির গড়েছে। ওই নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের অবস্থা আগের তুলনায় অনেক বেশি বলে দাবি করেন গফুর।
গফুর জানান, এই মুহূর্তে পাক সেনাবাহিনী কতটা শক্তিশালী, তার আন্দাজ কারও কাছে নেই বলেই কেউ সার্জিক্যাল স্ট্রাইকের কথা ভাবতে পারে। কিন্তু তা করলে আদতে সেটা ‘মিসঅ্যাডভেঞ্চার’ হবে, এবং তার পরিণতি খুব একটা ভাল হবে না। তাঁর বক্তব্য, পাকিস্তান যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু দেশের মানুষের কথা ভেবেই এখন বিরত আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*