ফের আক্রান্ত পুলিস। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নাকা চেকিংয়ের সময় পুলিস কর্মী ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠল অপর পুলিস কর্মী ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছিলেন হরিগোপাল সাহা। অভিযোগ, সেই সময় বিবেকানন্দ মোড়ে দায়িত্বপ্রাপ্ত পুলিস ও কয়েকজন সিভিক ভলান্টিয়ার হরিগোপালকে হেনস্থা করেন। প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। বাধা দিলে তাঁর ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ।
আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিস কর্মীকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশ্ন উঠেছে, পুলিস পরিচয় জানার পরও একজন সিভিক ভলান্টিয়ার কী ভাবে মারধর করলেন? যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Be the first to comment