রমিত সরকার, নদীয়া :
নবদ্বীপ টোলগেটের আগে নয়নজলি এলাকায় গঙ্গার পলিমাটি ভরাটের কাজকে ঘিরে এক মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গা থেকে আনা পলিমাটি ফেলার কাজ চলাকালীন ওই এলাকা দিয়ে দ্রুতগতিতে একটি টুকটুকি মূল রাস্তায় ওঠার চেষ্টা করে। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টুকটুকিটি ধাক্কা মারে এক বয়স্ক মহিলাকে। ধাক্কায় তিনি ছিটকে পড়ে রাস্তার ধারে গুরুতর আহত অবস্থায় গড়াগড়ি খান।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত মহিলাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের সূত্রে খবর, তাঁর আঘাত গুরুতর।

ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনায় জড়িত টুকটুকিটিকে আটক করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, গঙ্গার পলিমাটি ভরাটের কাজ চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, ভারী যানবাহনের অবাধ চলাচল এবং নিয়ন্ত্রণহীন গতি এই দুর্ঘটনার অন্যতম কারণ। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Be the first to comment