বিমান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক বিমানসেবিকা, পড়ুন বিস্তারিত!

Spread the love

বিমান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক বিমানসেবিকা। দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে এই দুর্ঘটনা ঘটে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে যখন উড়ানের জন্য বিমানটি তৈরি হচ্ছিল, তখন ৫৩ বছরের ওই বিমানসেবিকা বিমানের দরজা বন্ধ করার সময়ই উপর থেকে নীচে পড়ে যান। তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার বক্তব্য জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*