আলিগড় মুসিলম বিশ্ববিদ্যালয়ের কাশ্মীরী ছাত্ররা ঘের ফিরে যাওয়ার হুমকি দিয়েছেন। তাঁদের তিন সহপাঠীর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা প্রত্যাহার না হলে ১৭ তারিখের পর তাঁরা কাশ্মীরে চলে যাবেন। উপাচার্যের কাছে একটি চিঠিতে ছাত্রসংসদের প্রাক্তন সহ সম্পাদক সাজ্জাদ রাঠার লিখেছেন, এই ধরনের কুৎসা বন্ধ না হলে কাশ্মীর উপত্যকার বারোশোরও বেশি ছাত্র বিশ্ববিদ্যালয় ছেড়ে যাবেন। তাঁর কথা, নমাজা এ জানাজার প্রার্থনা বাদ দিতে হয়েছে, কারণ তার অনুমতি কর্তৃপক্ষ দেননি। অথচ তিন কাশ্মীরী ছাত্রের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ দায়ের হয়েছে।
রবিবার রাতে প্রোক্টরের অফিসে গিয়ে তাঁর হাতে চিঠিটি তুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য ছাত্রদের হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেছে, কোনও নিরাপরাধ সাজা পাবেব না। তবে বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও দেশদ্রোহ বরদাস্ত করা হবে না। গত শুক্রবার তিন ছাত্র নিহত হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার মান্নান বসির ওয়াহির জন্য নমাজ ও জানাজার চেষ্টা করে ও দেশবিরোধী স্লোগান তোলে বলে অভিযোগ। ওয়ানি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করার সময়ই পড়া ছেড়ে জঙ্গিদের সঙ্গে যোগ দেয়। বৃহস্পতিবার তিনি নিহত হন। পুলিশ সুপার জানাচ্ছেন, ওই তিনজন যে দেশবিরোধী স্লোগান দিচ্ছিল, তার ভিডিও ফুটেজ রয়েছে। তার ভিত্তিতেই ওয়াসিম মালিক, আবদুল মির ও আরেকজন অপরিচিতের নামে এফআইআর করা হয়েছে। বিনা অনুমতিতে প্রার্থনার তোড়জোড় করার জন্য ৯ জনকে শোকজ করা হয়েছে।

Be the first to comment