বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ ৬ জনের

Spread the love

রোজদিন ডেস্ক : বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও পাঁচ যাত্রী।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বরামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন শরদ পওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার। ভেঙে পড়ার পরেই বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনার যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। এনসিপি সূত্রে খবর, জেলা পরিষদ নির্বাচনের প্রচারের জন্য মুম্বই থেকে বরামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার। দুর্ঘটনার পর ৬৬ বছর বয়সি অজিত পাওয়ারকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*