৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টি। ২০২৫-এর শুরুতেই এই অভিযোগ সামনে আসে। এই টাকার কিছুটা অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এবং আর কিছু টাকা তাঁর প্রযোজনা সংস্থার থেকে আত্মসাৎ করেছে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেদিকা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়া ভাটের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। এই সময় তিনি অভিনেত্রীর দৈনন্দিন সময়সূচি, আর্থিক নথিপত্র, ব্যাঙ্ক লেনদেন ও সফর খরচ সামলানোর দায়িত্বে ছিলেন।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই সময়ে বেদিকা ভ্রমণ, মিটিং অথবা কাজের অন্যান্য খরচ সংক্রান্ত ভুয়ো বিল তৈরি করে আলিয়াকে সই করাতেন। কিন্তু সেসব খরচ আসলে ছিল না, মোটা টাকা আত্মসাৎ করার জন্যই এই পরিকল্পনা করেছিলেন বেদিকা।

গত জানুয়ারি মাসে আলিয়া ভাটের মা সোনি রাজদান মুম্বয়ের জুহু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয়, ২০২২ সালের মে থেকে ২০২৪-এর অগাস্ট মাস পর্যন্ত বেদিকা শেট্টি নামের মহিলা, যিনি আলিয়ার সহকারী হিসেবে কাজ করতেন প্রায় ৭৭ লক্ষ টাকার প্রতারণা করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*