বেলজিয়ামের আপিল কোর্টও বহাল রাখল জেলা আাদালতের রায়, আরও এগোল মেহুল চোকসিকে ভারতে ফেরানোর প্রক্রিয়া

Spread the love

রোজদিন ডেস্ক : আদালতের রায়ের পর এবার বেলজিয়ামের আপিল কোর্টেও বড় ধাক্কা মেহুল চোকসির। আপিল কোর্টের এই রায় ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে দেশে ফেরানোর পথ আরও প্রশস্ত হল বলেই মনে করা হচ্ছে। জেলা আদালতের দেওয়া রায়ই বহাল রাখল বেলজিয়ামের এক আপিল আদালত। চলতি বছরের শুরু থেকেই আর্থিক তছরুপে অভিযুক্ত মেহুল চোকসিকে দেশে ফেরাতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। সেই আবহে এই রায়কে সাফল্য হিসাবেই চিহ্নিত করছেন তদন্তকারীরা। গতবছর বেলজিয়ামের অ্যান্টওয়ার্প জেলা আদালতের প্রাক-বিচারীয় চেম্বার মেহুল চোকসির ভারতে প্রত্যপর্ণে অনুমোদন দিয়েছিল। সম্প্রতি, সেই জেলা আদালতের দেওয়া রায়কেই বহাল রাখল অ্যান্টওয়ার্পের চার সদস্যের আপিল কোর্টও। যার জেরে মেহুল চোকসিকে ভারতে ফেরানোর কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে ভারতের হাতে তুলে দিতে আর কোনও আইনি বাধা নেই, জানিয়ে দিয়েছিল বেলজিয়ামের ওই জেলা আদালতের বেঞ্চ।

গত ১১ এপ্রিল পলাতক ওই হীরে ব্যবসায়ীকে গ্রেফতার করে বেলজিয়াম পুলিশ। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক জানান, চোকসির গ্রেফতারি বৈধ। একই সঙ্গে তিনি বলেন, উচ্চ আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারবেন চোকসি। এরপরই জল্পনা ছড়ায় তাঁকে এখনই ভারতে ফেরানো সম্ভব হবে কিনা। কিন্তু বেলজিয়ামের ওই আদালতের জারি করা নির্দেশনামা খতিয়ে দেখার পর এক জাতীয় সংবাদমাধ্যম দাবি করে চোকসি বেলজিয়ামের নাগরিক নন। তবে তিনি বিদেশি। তাঁকে ভারতে প্রত্যর্পণে কোনও আইনি বাধা নেই। যে অপরাধ উনি করেছেন ভারতে যেমন- প্রতারণা, জালিয়াতি, ভুয়ো তথ্য ও নথি তৈরিকে দুর্নীতি বলে ধরা হয়, তেমনি এই সব ক্ষেত্রে বেলজিয়ামের আইন অনুযায়ীও চোকসি একজন অপরাধী। এখন কবে তাকে আনা যাবে সেটাই প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*