মহারাষ্ট্রে তরুণী চিকিংসকের আত্মহত্যায় এবার গ্রেফতার অভিযুক্ত পুলিশকর্মী

Spread the love

রোজদিন ডেস্ক : অপমানে নিজেকে শেষ করে দেওয়ার আগে হাতের তালুতে লিখে গিয়েছিলেন অভিযুক্তদের নাম। মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সুইসাইড নোটে জানিয়েছিলেন, পাঁচ মাসে তাঁকে চারবার ধর্ষণ করেছে পুলিশের এক এসআই। বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি, তাই নিজেকেই শেষ করে দেন তিনি। তদন্তে নেমে মৃতার বাড়িওয়ালার ছেলেকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুলিশের জালে অভিযুক্ত ওই পুলিশকর্মী। মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি সরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন ওই তরুণী। সদ্য মেডিক্যাল পাশ করে চিকিৎসক হয়েছিলেন, সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যত। কিন্তু দিনের পর দিন হেনস্থা, মানসিক চাপ, শারীরিক নিগ্রহের শিকার হন  তরুণী চিকিৎসক। হাতের তালুতে মৃত্যুর আগে অভিযুক্তদের নাম লেখা ছাড়াও একটি চার পাতার সুইসাইড নোটও উদ্ধার হয়েছে, যেখানে এক সাংসদেরও নাম উল্লেখ করেছেন ওই তরুণী। অভিযোগ, ওই সাংসদই নাকি তাঁকে ভুয়ো সার্টিফিকেট বানানোর জন্য নিয়মিত চাপ দিচ্ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*