রাজ্যের সরকারি স্টোরে মজুত ওষুধের গুণগত মান খতিয়ে দেখার নির্দেশ স্বাস্থ্য দফতরের

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশের কাফ সিরাপ-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে রাজ্যের সমস্ত সরকারি স্টোরের ওষুধের মেয়াদ ও গুণগত মান যাচাইয়ের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সব মেডিকেল কলেজের সুপার তথা উপাধ্যক্ষ এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সাতদিনের মধ্যে এই কাজ শেষ করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। সচিবের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যজুড়ে ওষুধের এক্সপায়ারি ডেট ও মান নিয়ন্ত্রণের রিপোর্ট সংগ্রহের কাজ শুরু হয়েছে। রাজ্যে বর্তমানে জেলা ও স্বাস্থ্য জেলা মিলিয়ে ২৭টি ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর বা ডিআরএস রয়েছে, যেখান থেকে জেলা হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ওষুধ পাঠানো হয়। প্রতিটি মেডিকেল কলেজ ও ডাক্তারি শিক্ষা প্রতিষ্ঠানেরও নিজস্ব স্টোর এবং সাব-স্টোর রয়েছে। এই সব জায়গার মজুত ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ খতিয়ে দেখতে এবং রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*