BY ELECTION: নন্দীগ্রামে রেকর্ড ভোটে জিতবে বিজেপি, ভোট দিয়ে বেরিয়ে দাবি শুভেন্দু অধিকারীর

Spread the love

প্রতিবেদন: গত বিধানসভার ভোটে আমি নন্দীগ্রামের প্রার্থী হিসাবে রেকর্ড ভোটে জিতেছিলাম। আমার বিশ্বাস এবারও রেকর্ড ভোটে জিতবে বিজেপি। মঙ্গলবার নন্দীগ্রাম উপনির্বাচনে ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, উপনির্বাচনে সাধারণত কম ভোট পড়ে। নন্দীগ্রামে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। সকলের আইন মেনে চলা উচিত। আশা করবো সবাই নিয়ম মেনে ভোট দেবেন। ভোটার হিসাবে নন্দীগ্রামের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি নন্দীগ্রামের প্রার্থী হিসাবে রেকর্ড ভোটে জিতেছিলাম। আমার বিশ্বাস এবারও রেকর্ড ভোটে জিতবে বিজেপি। এই প্রসঙ্গে তিনি টানেন ভবানীপুরের প্রসঙ্গ। বলেন, আমি ভবানীপুর ছাড়লে আর একজন ভোটে লড়তে নেমে পড়তেন। তাই ছাড়িনি। বলাই বাহুল্য নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। এছাড়া হুমায়ুন কবীরের গ্রেফতারি নিয়ে বলেন, বিধিভঙ্গ করেছিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। আইন ভাঙার কারণেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেজিনগরেও শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*