Gyanesh Kumar এর ইস্তফা দাবিতে বিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা র দাবিতে আজ বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদ রা নির্বাচন কমিশন দফতরে অভিযান করেন। ওখানে যাওয়ার আগে তাঁদের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। বিরোধীদের এই অভিযান নিয়ে সকাল থেকেই কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে দিল্লি।

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তাল দিল্লি সহ সারা দেশ। গতকাল শীর্ষ আদালতের পর্যবেক্ষণে তা আরও জোরদার হয়েছে। আজ এই অভিযানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিশিষ্ট নেতারা আছেন। আকাশবাণী ভবনের সামনে এই মিছিল আটকে দিলে রাহুল, প্রিয়াঙ্কা আকাশবাণী ভবনের পিছনের ফটকের দিকে চলে যান। আর পঞ্চাশ মিটার দূরে ই নির্বাচন কমিশনের কার্যালয়।। তাঁরা সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আকাশবাণী ভবনের ভিতরে চলে গেলে বিশাল পুলিশ বাহিনী তাঁদের নিরস্ত করার চেষ্টা করে। উভয় পক্ষে তুমুল স্নায়ুযুদ্ধ চলে। রাহুল গান্ধী পুলিশের ব্যারিকেডের ওপরে উঠে পড়েন। তাঁকে, প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ইন্ডিয়া জোটের সাংসদ, কর্মী, সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত।
পুলিশ প্রথম দিকে তাঁদের দুজনকে আটক করে বাসে তোলে, কিন্তু তাঁরা সেখান থেকে লাফিয়ে নেমে কমিশন কার্যালয়ের দিকে চলে যান।

সংসদ ভবনের মকরদ্বার থেকে নির্বাচন সদন অভিমুখে ইন্ডিয়া জোটের অভিযান শুরু হয়। গণতন্ত্র বাঁচাও লেখা ব্যানার, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুর্হুমুর্হু ধ্বনিতে সরগরম হয় এলাকা।
ডিএমকে ও আপ এই কর্মসূচিতে অংশ নেয় নি। অভিযান ঘিরে এখনও উত্তেজনা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*