BY ELECTION: ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে সকাল এগারোটা পর্যন্ত ভোট পড়ল ৪৩.৯৫ শতাংশ

Spread the love

প্রতিবেদন: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ভোট দিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বেলা পৌনে এগারোটা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। নন্দীগ্রামের নন্দনায়কবাড় বুথের ভোটার তিনি। বুথের কাছাকাছি পৌঁছে কনভয় থেকে নেমে টোটোয় চড়ে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে ভোট দেন মুখ্যমন্ত্রী। তখন বুথে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। ভোট দিয়ে বেরিয়ে বুথের বাইরে তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন শুভেন্দু অধিকারী।
এদিকে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, এদিন বেলা ১১টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে ৪৩.৯৫ শতাংশ। আর রেজিনগরে ভোট পড়েছে ৩৮.৭১ শতাংশ। এরই মধ্যে রেজিনগর থানার সামনে অবস্থানে বসেছেন কংগ্রেস প্রার্থী ও তাঁর অনুগামীরা। রেজিনগরের উপনির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*