DA-র টাকা এখনই দেওয়া সম্ভব না! ৬ মাসের সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– DA-র টাকা এখনই দেওয়া সম্ভব নয়, আরও ছয় মাস সময় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে লিখিত আবেদন জানালো রাজ্য সরকার। রাজ্য সরকার ঐ আবেদনে জানায়, বকেয়া ২৫% ডিএ রাজ্যের লক্ষ লক্ষ কর্মীকে দিতে গেলে প্রচুর টাকা প্রয়োজন। কিন্তু রাজকোষে এত টাকা নেই। চলতি অর্থবর্ষে এমন বাজেট বরাদ্দ নেই। কেন্দ্রের কাছে অনুমোদনের প্রয়োজন রয়েছে। যা সময়সাপেক্ষ।

সেখানে আরোও বলা হয়, রাজ্য সরকার একটি নিজস্ব নিয়মাবলি চালু করেছে। আরওপিএ ২০০৯। এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বাড়বে তা রাজ্য সরকার নির্ধারণ করে থাকবে। কেন্দ্র যে হারে ডিএ দেয় তা রাজ্যের ওপর প্রযোজ্য নয়। কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো আলাদা।

উল্লেখ রাজ্য সরকারের তরফে আরোও দাবী করা হয়, রাজ্য শুধু সরকারি কর্মচারী নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্কুল, কলেজের কর্মীদেরও ডিএ দেয়। সে কারণে কেন্দ্রের হারে ডিএ দেওয়া সম্ভব নয়। রাজ্যের আরও দাবি, তারা কর্মীদের পেনশন দেয়। এ রাজ্যে স্বাস্থ্যপ্রকল্প, এলিটিসি রয়েছে। এই পরিষেবা অন্য রাজ্যে নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*