গ্যাসের সিলিন্ডার থেকে ভয়াবহ আগুন খড়গপুরে

Spread the love

খড়গপুরের বিদ্যাসাগরপুর এলাকায় অগ্নিকাণ্ডে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ৮টা নাগাদ খড়গপুরের বিদ্যাসাগরপুর এলাকার আলফা গলিতে একটি বাড়ির দোতলার রান্নাঘরে আগুন লেগে যায়। প্রাথমিক ভাবে অনুমান, রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকেই আগুন লাগে। ওই ঘটনায় আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ৮টা নাগাদ এলাকার বাসিন্দা দেবাশিস ভট্টাচার্যের বাড়ির দোতলায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন তাঁরা। চিৎকার শুনে আশেপাশের বাড়ির বাসিন্দারাও বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করতে অনেকটাই দেরি করে বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এত বেশি বাড়ি তৈরি হয়ে যাওয়ার কারণে দমকলের গাড়ি ঢুকতে অনেকটাই দেরি হয়। পাশাপাশি দমকলের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি ছিল বলেও অভিযোগ তাঁদের। দমকলের ইঞ্জিনে জল উঠছিল না বলে জানান তাঁরা। জলের পাইপেও কিছু সমস্যা ছিল বলে অভিযোগ। এর পরে দমকলের আরেকটি ছোট ইঞ্জিন এনে আগুন নেভানো হয়। হাত লাগান স্থানীয়রাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*