শিল্পক্ষেত্রে সুখবর, পুজোর পরেই বঙ্গে বিজনেস কনক্লেভ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ১০০ টির কাছাকাছি সামাজিক প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষের উন্নয়নে বদ্ধপরিকর। তবে বিরোধীরা প্রায় তৃণমূল সরকার তথা মমতা বন্দোপাধ্যায়কে অভিযোগে বিদ্ধ করেন এই বলে যে রাজ্যে শিল্প আসছে না। মঙ্গলবার ৮ই জুলাই নবান্নে শিল্পে ব্যাপক বিনিয়োগের শুভ সংবাদ শোনালেন বাংলার মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। তিনি জানালেন পুজোর পরেই রাজ্যে অনুষ্ঠিত হবে বড় ব্যবসায়িক সম্মেলন- বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। আপাতত এই কনফ্লেভকে পাখির চোখ করে এগোচ্ছে মমতা সরকার। এদিন নবান্নে অমিত মিত্র জানান শিল্পে বিনিয়োগ বাড়িয়ে রাজস্ব আদায়ের নতুন দিগন্তে পা রাখতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে শিল্পভিত্তিক সিনার্জি কমিটির বৈঠক শেষে অমিতবাবু জানান ইতিমধ্যে এই কমিটি ৩০৬৯ টি শিল্প সংক্রান্ত বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করেছে।
অমিত মিত্র আরো বলেন রাজ্যে জেমসএন্ড জুয়েলারি শিল্প থেকে উৎপাদিত সামগ্রী রপ্তানি করে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় হয়েছে। এইভাবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প থেকে ৪২৩ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় মিলেছে। বিশেষ উল্লেখযোগ্য বস্ত্র শিল্পে ১৮১ মিলিয়ন কেজি ফেব্রিক তৈরি হয়েছে রাজ্যে। স্বনির্ভর গোষ্ঠীর তৈরি স্কুল ইউনিফর্ম তৈরীর কাজেও গতি দেখা গেছে।। পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে চর্ম শিল্প ও পর্যটনকে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অমিত মিত্র। এই দিনের বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্থ উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*