গোষ্ঠী কোন্দলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর, গুলিবিদ্ধ হয়ে মৃত ১

Spread the love
ফের শাসক দলের গোষ্ঠী কোন্দলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের গহমাবাদ। দু’পক্ষের বচসায় গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম আরও এক।
রবিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কবরস্থানের কাছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মাসিদুর রহমান (২২)। বাড়ি ওই এলাকাতেই। ঘটনায় জখম হয়েছেন এক মহিলা। তাঁকে মহিলাকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এর আগে মাসিদুরের বাবা নাইমুল হককে গুলি করার অভিযোগ উঠেছিল তৃণমূলের একটি গোষ্ঠীর কর্মীদের বিরুদ্ধে।  নিহতের মামা মনিরুল এলাকারই তৃণমূলের সক্রিয় কর্মী। গত পঞ্চায়েত নির্বাচনে মালিওর ১ গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর মনোনয়ন প্রত্যাহারের জন্য এলাকারই তৃণমূলের দু’টি দলের মধ্যে ঝামেলা বাঁধে। তুলে নিয়ে যাওয়া হয় মাসিদুরের বাবা নাইমুলকে। তাঁর পায়ে গুলি করা হয় বলেও অভিযোগ।
নির্বাচন জেতার পর মনিরুল তৃণমূলে যোগ দেন। কিন্তু গোষ্ঠী বিবাদ চলছিলই। তারই বলি হতে হল মাসিদুরকে। প্রত্যক্ষদর্শীদের কথায়, এলাকার তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি চলছিল।সেটাই হাতাহাতিতে গড়ায়। ব্যাপক ভাবে গুলি ছোড়া শুরু হয় দু’পক্ষের মধ্যে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাসিদুরও। গুলি লেগে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস বলেছেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*