HS EXAM, আর সেমিস্টার নয়! ফিরছে সাবেক পরীক্ষা ব্যবস্থা!

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে পালাবদলের পর এবার উচ্চ মাধ্যমিকে সেমিস্টার প্রথা তুলে দেওয়া হচ্ছে! এমন ই ইঙ্গিত মিলেছে শিক্ষা দফতর সূত্রে। এই সেমিস্টার প্রথা তুলে আবার সাবেক পরীক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে সূত্রের খবর। প্রাক্তন সরকারের আমলে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার প্রথা নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ সহ একাধিক শিক্ষক সংগঠন সরব হয়েছিলেন।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী সম্প্রতি জানান, শিক্ষার্থী দের জন্য এই অবৈজ্ঞানিক সেমিস্টার প্রথা তুলে দিতে তাঁরা শিক্ষামন্ত্রী কে আর্জি জানিয়েছেন।
উচ্চ মাধ্যমিকে বছরে দুবার এই প্রথা চালু হওয়ায় পড়ুয়া, অভিভাবক সহ সব মহল ই অসুবিধায় পড়তেন। পূর্বতন সরকারকে বারবার আর্জি জানিয়েও ফল মেলেনি। নতুন সরকার এই বিষয়ে বাস্তব সম্মত পদক্ষেপ নেবেন বলে তাঁরা আশা করেন। বিকাশ ভবন
সূত্রের খবর, এই নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের অভিযোগ খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগের মত পদ্ধতি তেই নেওয়া হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।
আগের আমলের চালু হওয়া বছরে দুবার এই পরীক্ষা হওয়ায় সার্বিক ভাবে পড়াশোনা কম হচ্ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*