উত্তরপ্রদেশে সন্দেহভাজন ICS জঙ্গি গ্রেফতার, নিশানা ছিলেন জ্ঞানবাপি বিচারক

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর প্রদেশে জঙ্গি দমন শাখার  (এটিএস)  জালে ধরা পড়ল এক সন্দেহ ভাজন ICS জঙ্গি।  মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা ধৃত আদনান ও তার সঙ্গীরা  বারাণসীর বিচারক  রবি কুমার দিওয়াকরকে হত্যার ছক করছিল বলে এটিএসের অনুমান। ধৃতকে ম্যারাথন জেরা চলছে। বিচারক রবি কুমার জ্ঞানবাপি মন্দিরের ভিডিও  করার নির্দেশের প্রেক্ষিতে জঙ্গিরা তাঁর ওপর রুষ্ট বলে পুলিশের অনুমান।

বারাণসীর বিশ্বনাথ  মন্দির চত্বরে থাকা জ্ঞানবাপি মসজিদ দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্র বিন্দু। স্থানীয় অনেকের বিশ্বাস, এই মসজিদের চত্বরে থাকা কূয়োর অন্দরে শিব মূর্তি আছে। যা নিয়ে দীর্ঘ দিন ধরে চর্চা চলে আসছে।  প্রশাসন এই অঞ্চল কঠোর নিরাপত্তায় মুড়ে রেখেছে  সম্প্রতি জ্ঞানবাপি মসজিদ নিয়ে আদালতে  ফের আর্জি পেশ হলে বিচারক তা খতিয়ে দেখার নির্দেশ দেন। এতে জঙ্গিরা রুষ্ট হয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করে বলে গোয়েন্দাদের খবর।

পরশু দুই সন্দেহভাজন ICS জঙ্গিকে গ্রেফতারের পর জানা যায়, তারা দিল্লি-সহ দেশে বিস্ফোরণের ছক করেছিল।

ভোপালের বাসিন্দা আদনান সিরিয়া ভিত্তিক ICS জঙ্গিদের সঙ্গে জড়িত বলে পুলিশের সন্দেহ। তারা দিল্লি-সহ দেশে নাশকতার ছক কষা ছাড়া তরুণদের নানাভাবে প্রলুব্ধ করে জঙ্গিদের দলে আনার কাজেও লিপ্ত বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*