বিনিয়োগের সেরা গন্তব্য এই রাজ্য, অভিষেক ব্যানার্জি

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যে শিল্পায়নে আরও গুরুত্ব দিচ্ছে রাজ্য। রাজ্যকে বিনিয়োগের সেরা গন্তব্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

পরে সমাজ মাধ্যমে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে পরিকাঠামো, মানব সম্পদ, উদ্ভাবনী শক্তি ও প্রশাসনিক দক্ষতায় বিনিয়োগের সেরা গন্তব্য হয়ে উঠেছে।
রাজ্যে সরকার ও শিল্প অংশীদার, সমান্তরাল সত্তা নয় বলে তিনি জানান। শিল্প মহল এতে খুশি। তারা এক সঙ্গে কাজ করবেন। রাজ্যে শিল্পের নয়া দিগন্ত খুলে যাবে, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগী হয়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
দৃঢ় ভাবে জানান, বাংলা এক পরিবর্তিত আর্থিক পুনর্জাগরণ এর সন্ধিক্ষণে এসেছে।


আজ শিল্পপতিদের সঙ্গে তাঁর এই বৈঠক আন্তরিক ও হৃদ্য পরিবেশে অনুষ্ঠিত হয়। যা আগামীতে রাজ্যকে শিল্পসমৃদ্ধ করে তুলবে বলে সব পক্ষই আশা প্রকাশ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*