আজ রাজ্যব্যাপী সোনার বাংলা গেয়ে প্রতিবাদ বুদ্ধিজীবী, বামপন্থীদের

Spread the love

রোজদিন ডেস্ক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর ফতোয়ার প্রতিবাদ ধ্বনিত হল এই গান গেয়েই। আজ রাজ্যব্যাপী সোনার বাংলা গান গেয়ে প্রতিবাদে মুখর হলেন বিশিষ্ট বুদ্ধিজীবী, বামপন্থীরাও।
প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ পালনের মঞ্চেও এই গান গেয়ে প্রতিবাদ জানানো হয় কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দন সংলগ্ন রানুচ্ছায়া মঞ্চে।
প্রসঙ্গত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাইলে দেশদ্রোহিতা হবে বলে ফতোয়া জারি করেছেন।
বঙ্গভঙ্গের প্রতিবাদে বিশ্বকবির লেখা এই গান কি করে দেশদ্রোহিতা হয় তা ভেবে বিস্মিত শান্তিনিকেতনের আশ্রমিক সহ বহু মানুষই।
ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ শুধু এই বাংলায় না,বাংলাদেশেও পালিত হচ্ছে। এমনকি কেরালাতেও তা পালিত হচ্ছে বলে প্রকাশ।
প্রতিবাদী এই চলচ্চিত্র পরিচালকের জন্মদিনে মিশে গেল কবিগুরুর গানের বিরুদ্ধে ফতোয়া জারির প্রতিবাদও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*