এসআইআর আতঙ্কে আত্মহত্যা উলুবেড়িয়ায়!!

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআর শুরুর দিন ফের এর আতঙ্কে আত্মহত্যা করলেন হাওড়ার উলুবেড়িয়ার জাহির মাল (২৮)। তিনি খলিসানি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আজ সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। পেশায় দিনমজুর এই যুবক এসআইআরের আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের দাবি। তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে খুব আতঙ্কিত হয়ে ওঠেন তিনি। প্রবল মানসিক চাপে এই চরম পথ বেছে নেন।
পূর্ত মন্ত্রী পুলক রায় এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক বলে জানান। এস আই আর নিয়ে বিজেপি আতঙ্ক সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন।
অন্যদিকে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসই আতঙ্ক ছড়াচ্ছে বলে পালটা তোপ দেগেছে বিজেপি।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এসআইআর নিয়ে অযথা আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে আজ বিএলও-রা বাড়ি বাড়ি যাওয়া শুরু করলেও বহু জায়গায় বাধা পেয়েছেন।
অনেক জায়গায় আমজনতার প্রশ্নের জবাব দিতে পারেননি। আবার বেশ কিছু ক্ষেত্রে ভাল ভাবেই কাজ হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*