রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআর শুরুর সঙ্গে বিদ্যালয় গুলিতে শিক্ষকের অভাব প্রকট হওয়ায় উদবিগ্ন রাজ্যও। ইতিমধ্যে একাধিক জেলায় শিক্ষা দফতর বিদ্যালয়ের এস আই দের জানিয়েছে শিক্ষকহীন বিদ্যালয়ের কাছাকাছি বিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে পরিস্থিতি সামাল দিতে।
বিএলও র কাজে ৯০%, শিক্ষক শিক্ষিকা নিয়োজিত হওয়ায় বহু বিদ্যালয়ে এই সমস্যা দেখা দিয়েছে বলে জানা যায়।
এই সমস্যা নিয়ে শিক্ষক সংগঠনের বিশিষ্ট নেতা কিংকর অধিকারী আগেই উদবেগ ব্যক্ত করেছেন। তাঁরা নির্বাচনের কাজে শিক্ষক শিক্ষিকাদের নিয়োজিত করার ঘোর বিরোধী। নির্বাচন কমিশনকে এই সবের জন্য স্থায়ী কর্মী নিয়োগের জন্য তাঁরা আর্জিও জানিয়েছেন।

Be the first to comment