রোজদিন ডেস্ক: আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে মুছে দেওয়া হোল বিভিন্ন বিতর্কিত লিখন। যা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার মন্তব্য করেন, বিলম্বিত বোধোদয়! সঙ্গে বলেন, অনেক আগেই মোছা উচিত ছিল। এই নিয়ে তিনি উপাচার্য, রেজিস্ট্রার কে বলেছেন। এই সব দেওয়াল লিখন কিসের স্বার্থে প্রশ্ন তোলেন তিনি। বলেন, প্যালেস্তাইন কি? রেড স্যালুট?
পশ্চিম মেদিনীপুরের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নাম না করে মাওবাদী দের নিশানা করে বলেন, এই মাটিতেই কত জন কে ওরা মেরেছে! জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনা, শালুয়ায় ই এফ শিবিরে হানা ইত্যাদি প্রসঙ্গ তুলে বলেন,কত নিরপরাধ মানুষ কে হত্যা করেছে!! তবে তাঁর আমলে এই সব চলবে না জানিয়ে বলেন, এখন দেওয়াল লিখন মুছেছে তো! এরপর আরও অনেক কিছু হবে।
রাজ্যে ফের ডেঙ্গু র হানা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দফতর তা দেখছে। প্রাক্তন সরকারকে বিঁধে বলেন, আগে রোগ লুকোনো, সংখ্যা কমানো ইত্যাদি হোত। তাঁরা তা করবেন না। ডেঙ্গু হলে তার ব্যবস্থা ও হবে, শুধু প্রতিষেধক না,সর্বত্র সাফাই অভিযান ও হবে বলে জানান।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফ আই আর প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন,দেশে আইন সবার জন্য। আইন ভাঙলে যা হওয়ার তা হবে।

Be the first to comment