রোজদিন ডেস্ক: প্রবল বৃষ্টি তে পাহাড়ে ধস নেমে অল্পের জন্য রক্ষা পেলেন চারশোর বেশি ট্রেন যাত্রী। শনিবার রাতে কালকা -সিমলা রুটের কোটি ও ঘুম্মান স্টেশনের মাঝে সাতান্ন নম্বর সেতুতে পাহাড় থেকে ধস নামে। রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনা স্থলে গিয়ে ট্রেন যাত্রীদের সরানোর ব্যবস্থা করেন। সূত্রে র খবর, তাঁরা সবাই নিরাপদে ছিলেন। সোলান, কোটি, ধর্মপুর ইত্যাদি এলাকার যাত্রীরা ওই ট্রেনে ছিলেন, পাঁচ টি বাস, দুটি টেম্পো করে তাঁদের অনেককে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। রাত দেড়টার সময় আর একটি ট্রেনে একশো কুড়ি জন যাত্রী কে আর একটি ট্রেনে নিয়ে যাওয়া হয়।

Be the first to comment