সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের দুর্গাপুজোর খুঁটি পুজো

Spread the love

রোজদিন ডেস্ক : সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের অষ্টম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল রবিবার, ৩০ অগস্ট ২০২৬। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের বাকসাড়া জানাগেট ক্রসিং সংলগ্ন সাঁইনাথ মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পার্থ বোস, বাচিকশিল্পী মৌলীনাথ ঘোষ, কবি ও সাংবাদিক অংশুমান চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন সাহিত্য পত্রিকা ‘সংকল্পবার্তা’ শারদীয়া ১৪৩৩ সংখ্যার ঘোষণাও করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। গোটা অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আমেজ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুলেখা দে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*